মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা হাইস্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন


টেকনাফের হ্নীলা হাইস্কুলে ২০১৭সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩০ জানুয়ারী সকাল ১১টায় হ্নীলা হাইস্কুল মাঠে ২০১৭সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ উপলক্ষে একসভা স্কুল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্কুলের সিনিয়র শিক্ষক ছিদ্দিক আহমদ বিএসসি ও শিক্ষক আব্দুল মজিদের যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি ও হোয়াইক্যং আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা। বিশেষ অতিথি ছিলেন রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌঃ আব্দুল মন্নান,নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুপম কান্তি বড়–য়া,মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ। স্বাগত বক্তব্য রাখেন হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,লেদা নিম্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌঃ জামাল হোছাইন,নাইক্ষ্যংখালী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন,শামলাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইদ্রিস,টেকনাফ বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক মাওলানা বখতিয়ার,বিদায়ী শিক্ষার্থী শহিদুল্লাহ,মোহাম্মদ হোছাইন, রেশমা আক্তার রেশমী,নবম শ্রেণীর ছাত্রী সৈয়দা বিলকিস ফাহি সালাম প্রমুখ। এতে হ্নীলা হাইস্কুলে নবাগত শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানিয়ে বক্তারা বলেন ভাল পড়াশুনার মাধ্যমে বিশুদ্ধ জ্ঞান অর্জনের পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানের,নিজের এবং পরিবারের সুনাম অর্জন করতে হবে। আজকে ভালভাবে জ্ঞান অর্জনই আগামী দিনের চলার পথে ভিত্তি হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠার আহবান জানানো হয়। এরপর শেষে দেশ,জাতি ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন