৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

হ্নীলা-সাবরাংয়ের কয়েকটি সড়কের বেহাল দশাঃ সংস্কার জরুরী


সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ও সাবরাং ইউনিয়নের বেশ কয়েকটি সড়কের বেহাল দশায় স্থানীয় জনসাধারণ চরম ক্ষুদ্ধ হয়ে উঠেছে। এসব সড়ক সমুহ দ্রুত সংস্কারের জন্য স্থানীয় এমপিসহ জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী জনসাধারণ।
সরেজমিনে দেখা যায়,উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল-পুরান বাজার সড়ক,ফুলের ডেইল-দরগাহ পাড়া সড়ক,ফুলের ডেইল-পূর্বপাড়া সড়ক,টেকনাফ সদরের গোদারবিল বায়তুশ শরফ মাদ্রাসা সংলগ্ন কচুবনিয়া সড়কসহ বেশ কয়েকটি সড়ক বিগত বর্ষার প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়ে খানা-খন্দকে ভরপুর হয়ে যানবাহন ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই প্রতিদিন হাজারো পথচারী ও শত শত যানবাহন চরম ভোগান্তি নিয়ে চলাচল করছে। এই ব্যাপারে ফুলের ডেইল এলাকার কয়েকজন ব্যক্তির সাথে আলাপকালে ক্ষোভের সুরে বলেন,দেশ স্বাধীনের পর হতে এই গ্রামটি আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত। বর্তমান আওয়ামী লীগ সরকার টানা দুই মেয়াদে ক্ষমতায় রয়েছে। সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও উপজেলার হ্নীলা ইউনিয়নের আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত এই গ্রামটি আজ উন্নয়ন বঞ্চিত। দলীয় রাজনীতিতে গ্রুপিং থাকতে পারে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি আমাদের চরমভাবে হতাশ করেছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনসহ আওয়ামী লীগের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি প্রয়োজন বলে মত প্রকাশ করেন। কচুবনিয়ার ইসমাইল জানান,আমরা বর্তমান সরকারকে ভোট দিয়েছি এবং আগামীতে ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকব। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটির করুণ দশা এই এলাকার জনসাধারণের মনে চরম ক্ষোভের সঞ্চার করেছে। স্থানীয় এমপি আব্দুর রহমান বদি সংসদে আমাদের প্রতিনিধি থাকা সত্বেও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কের করুণ দশা সত্যিই দুঃখজনক। আমরা অবিলম্বে টেকনাফের বিভিন্ন স্থানের জনসাধারণ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়ক সমুহ দ্রুত সংস্কারের জন্য স্থানীয় এমপি আব্দুর রহমান বদি,জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।