মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসায় মহান বিজয় দিবস পালিত

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাদে ফজর খতমে কোরআন, সকাল সাড়ে ৮টায় মাদ্রাসায় জাতীয় ও একাডেমিক পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গনে খেলা-ধূলার আয়োজন করা হয়। দুপুর ১২টায় মাদ্রাসা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক বখতিয়ার উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা নুরুল বশর ছিদ্দিকী, পৌরনীতির প্রভাষক আব্দুল খালেক, বাংলা প্রভাষক নুরুল আমিন, ইংরেজী প্রভাষক শহীদুল মোস্তফা, আরবী প্রভাষক মাওঃ আবু জাহেদ মোঃ ইয়াছিন, মাও:এনায়ত উল্লাহ, সহকারী মৌঃ আব্দুল মালেক, আব্দুস সোবহান,এস এম সাইফুল্লাহ, সহকারী শিক্ষক মুসা কলিমুল্লাহ, কামাল উদ্দিন, ফরিদ আলম, জাফর আলম, ইবতেদায়ী প্রধান মৌঃ জহির উদ্দিন, জাহেদুল আলম চৌধুরী, আব্দুর রহিম মিয়া, শামসুল আলম, ক্বারী শব্বির আহমদ, সহকারী জমির উদ্দিন ও আলী হোসাইন প্রমুখ। এতে বক্তারা বলেন, আজ চির গৌরবের মহান বিজয় দিবস। লাল সবুজের উৎসবের দিন। বিজয়ের এই দিনটি জাতির জীবনে একই সঙ্গে বেদনারও। স্বাধীনতা অর্জনের জন্য চরম মূল্য দিতে হয়েছে বাঙ্গালীকে। ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার মাটি। ইজ্জত হারিয়েছে অনেক মা-বোন, নির্যাতিত হয়েছে অসংখ্য মানুষ। হানাদার পাকিস্থান বাহিনী জালিয়েছে অসংখ্য বসত-বাড়ি। বিপূল পরিমাণ সম্পদ হানির বিনিময়ে আজকের এই সোনার বাংলাদেশ। মহান বিজয়ের এই দিনে আমরা শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিদেহী আতœার শান্তি কামনা করছি। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর ১৯৭১ সালে শাহাদাৎ বরণকারী শহীদের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন