৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসায় মহান একুশে পালন


টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান একুশে পালন করেছে।
২১ফেব্রুয়ারী বাদে ফজর শহীদের স্মরণে খতমে কোরআন,সকাল সাড়ে ৮টায় জাতীয়,শোক ও একাডেমিক পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বর্ণাঢ্য শোকর‌্যালী বের করা হয়। সাড়ে ১০টায় মাদ্রাসা ময়দানে ভাষা আন্দোলনের আলোচনা সভা গর্ভনিং বডির সদস্য মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি ছিলেন গর্ভনিং বডির সদস্য আমান উল্লাহ সওদাগর,হাজী ছৈয়দ আলম। ক্রীড়া শিক্ষক বখতিয়ার উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলা প্রভাষক নুরুল আমিন,ইংরেজী প্রভাষক শহীদুল মোস্তফা খোকন,শিক্ষার্থী দিলরুবা,আবু সুফিয়ান,মোঃ হোছাইন বাপ্পী,সুমাইয়া বিনতে নুয়াইদ,হুসনে আরা সাদিয়া সুমি,মুরসালিন জান্নাত প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা নুরুল বশর ছিদ্দিকী,প্রভাষক আব্দুল খালেক,মাও: আবু জাহেদ মোঃ ইয়াছিন, মাও:এনায়ত উল্লাহ,সহকারী মৌঃ আব্দুল মালেক,আব্দুস সোবহান,এসএম সাইফুল্লাহ,সহকারী শিক্ষক মুসা কলিমুল্লাহ,কামাল উদ্দিন,ফরিদ আলম বিএসসি,জাফর আলম,ইবতেদায়ী প্রধান মৌঃ জহির উদ্দিন,জাহেদুল আলম চৌধুরী,আব্দুর রহিম মিয়া,শামসুল আলম,ক্বারী শব্বির আহমদ, অফিস সহকারী জমির উদ্দিন ও আলী হোসাইন প্রমুখ। সভাশেষে ১৯৫২সালে মহান ভাষা আন্দোলনে নিহত শহীদের আত্বার শান্তি,দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।