১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

হ্নীলা রঙ্গিখালী মাদ্রাসার অধ্যক্ষ কামাল হোছাইনের মানবাধিকার শান্তি পদক অর্জন

২০১৬সনে “মানবাধিকার শান্তি পদক”পেলেন জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফস্থ হ্নীলার রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: কামাল হোছাইন। জেলায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিশ^ মানবাধিকার ফাউন্ডেশন তাঁকে উক্ত পদকে ভুষিত করেন।
গত ১০ডিসেম্বর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে পদক প্রদান করা হয়।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক প্রধান বিচারপতি এম.তাফাজ্জল ইসলাম, পাবর্ত্য ভুমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম,বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোঃ মমতাজ উদ্দিন,ভাষা সৈনিক রেজাউল করিম,অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলহাজ¦ মোঃ রোকন-উদ-দৌলা। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান এ্যাডভোকেট মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ডঃ মোহাম্মদ শাহজাহান। উল্লেখ্য,অধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোছাইন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের সম্মানিত সদস্য।এছাড়া তিনি দীর্ঘদিন ধরে দক্ষতার সাথে বাংলাদেশ জমিয়াতুল মোদারেচ্ছীন কক্সবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। অধ্যক্ষ কামাল জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনায় জড়িত। এদিকে সুদক্ষ অধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোছাইন মানবাধিকার শান্তি পদক লাভ করায় রঙ্গিখালী মাদরাসার শিক্ষক,পরিচালনা কমিটি,অভিভাবক,ছাত্র/ছাত্রী এবং সর্বস্তরের এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।