১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে জাতীয় গণহত্যা দিবস পালিত


টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্য দিবস পালিত হয়েছে।
২৫মার্চ সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১১টায় কলেজ হলরুমে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। দুপুর ১২টায় ১৯৭১সালের ২৫মার্চ পাকহানাদার বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যা শীর্ষক এক আলোচনা সভা হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রভাষক হাবিবুল কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষিকা আমিরুন নেছা,ইংরেজী বিভাগের প্রভাষক মঞ্জুর হোসেন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক বারেয়া বিনতে বাদশা, আইসিটি প্রভাষক আব্দুল গফুর,ছাত্রী ফারহানা আক্তার,কহিনুর আক্তার,ছাত্র শেখ রাসেল ও পারভেজ মোশারফ প্রমুখ। সভা শেষে ঐদিনের কালো রাতে নিহত বিভিন্ন শ্রেণী পেশার শহীদের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি,দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।