৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হ্নীলা ভাই ভাই ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ফুলের ডেইল একাদশের শিরোপা জয়


টেকনাফের হ্নীলা গুদামপাড়া ভাই ভাই ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ ফুলের ডেইল ক্রিকেট একাদশ শিরোপা জয় করেছে।
৮মার্চ বিকাল ৩টায় হ্নীলা বিজিবি ক্যাম্প সংলগ্ন খেলার মাঠে হ্নীলা গুদামপাড়া ভাই ভাই ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল মৌলভী বাজার ক্রিকেট একাদশ ও দক্ষিণ ফুলের ডেইল ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে দক্ষিণ ফুলের ডেইল ক্রিকেট একাদশ প্রতিপক্ষ মৌলভীবাজার ক্রিকেট একাদশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথম ইনিংসে দক্ষিণ ফুলের ডেইল ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারে ৬উইকেটে ১শ ৩রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে মৌলভীবাজার ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩উইকেটে ৫৭রান করতে সক্ষম হয়। এরফলে দক্ষিণ ফুলের ডেইল ক্রিকেট একাদশ ৪৬রানের ব্যবধানে শিরোপা জয় করে। খেলায় বিজয়ী দলের নুরুল হোসেন ৫৭রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ফাইনাল মনোনীত হয়। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় আমান উল্লাহ। উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আবরার। খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে একসভা হ্নীলা হাইস্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজুর পরিচালনা ও ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হোসেন সোহেল,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম,হ্নীলা হাইস্কুল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রহিম উল্লাহ,কৃপা জুয়েলার্সের স্বত্তাধিকারী সুজন ধর,হ্নীলা হাইস্কুল ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম,৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ ইয়াছিন। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক হাবিবুল্লাহ,সদস্য সচিব শামসুল আলম শুভ,সদস্য শাহজাহান,জামাল হোছন, শাহরুখ খান,আবছার,তৈয়ব,আলফাজ,আব্দুল্লাহ,জিয়াউর রহমান,আবছার,মোক্তার ও কায়সার প্রমুখ। শেষে অতিথিবৃন্দ রানার্স আপ ও চ্যাম্পিয়ন্স দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।