৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনালে নতুন পল্লানপাড়া ফুটবল একাদশ


হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য়পর্বের শেষ খেলায় ক্রীড়া নৈপুন্যে সতীর্থ দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টেকনাফ নতুন পল্লানপাড়া ফুটবল একাদশ।
৩০মার্চ বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির যৌথ সহায়তায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের ৩য় আসরের ২য়পর্বের শেষদিনের খেলা হ্নীলা হাইস্কুল মাঠে টেকনাফ নতুন পল্লানপাড়া ও জেএফসি ইসলামাবাদ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণ ও পাল্টা আক্রমন অব্যাহত থাকলেও খেলার প্রথমার্ধ্বে কোন দলই গোলের দেখা পায়নি। খেলায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে পুরো মাঠ সরব করে তুলে। খেলার দ্বিতীয়ার্ধ্বের ৩২মিনিটের মাথায় নতুন পল্লানপাড়া ফুটবল একাদশের একজন সতীর্থ খেলোয়াড়ের পাস দেওয়া বলে ১২নং জার্সিধারী স্ট্রাইকার শাহ আলম চমৎকার শর্টে গোলরক্ষককে পরাজিত করে দলকে ১-০ব্যবধানে এগিয়ে নেয়। এরপর জেএফসি ইসলামাবাদ ফুটবল একাদশ ঘাম ঝরানো চেষ্টা চালিয়ে গোল পরিশোধে ব্যর্থ হয়। খেলার শেষ বাঁশি বাজলে নতুন পল্লানপাড়া ফুটবল একাদশ সতীর্থ দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলদাতা শাহ আলম। তাকে পুরস্কার তুলে দেন হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক,টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ,যুগ্নআহবায়ক মাহবুব মোরশেদ,শামসুল আলম বাবুল মেম্বার, সদস্য সচিব মোস্তাক আহমদ সাকি। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ামোদী প্রবীণ মুরুব্বী রহমত আলী,আব্দুস সালাম,আব্দু শুক্কুর মেম্বার,গুরা মিয়া,বনি আমিন,টেকনাফ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম, উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আলম,আব্দুল ফারুক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার,টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল পারভেজ রিপন,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিম প্রমুখ। খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম,সহকারী রেফারী ছিলেন মোঃ শফি,আনিসুল হক ও ৪র্থ রেফারী ছিলেন জেলা রেফারী এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান। ধারা ভাষ্যকার ছিলেন নাছির উদ্দিন ও কামরুল ইসলাম রাজু। আগামী ৩এপ্রিল বিকাল সাড়ে ৪টায় হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ বনাম নতুন পল্লানপাড়া ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।