৫ জুন, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ জয়ী


হ্নীলা আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য় খেলায় হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ৩-০গোলে কাঞ্জরপাড়া বাছাঁই ফুটবল একাদশকে হারিয়ে শুভ সুচনা করেছে।
১৪মার্চ বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ৩য় আসরের ৩য় খেলা হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ও কাঞ্জরপাড়া বাছাঁই ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বের ২৭মিনিটের মাথায় হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ৭নং জার্সিধারী থোইন থোইন উ স্ট্রাইকিং পজিশন থেকে চমৎকার কিকের মাধ্যমে গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও রেফারী বাশিঁ বাজিয়ে মধ্যবিরতি দেন। মধ্য বিরতির পর আবারো খেলা শুরু হয়।

কাঞ্জরপাড়া বাছাঁই ফুটবল একাদশ গোল পরিশোধে আক্রমণাতœক হয়ে উঠলেও গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি। বরং ২য়ার্ধ্বের ২৭মিনিটের মাথায় এগিয়ে থাকা হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় নেলসন আরো একটি চমৎকার গোল করে দলকে ২-০গোলে এগিয়ে নেয়। ২য়ার্ধ্বের ৩২মিনিটের মাথায় এগিয়ে থাকা দলের ১০নং জার্সিধারী খেলোয়াড় দিপু রাখাইন আরো একটি ক্রসশটে গোল করে দলকে ৩-০ব্যবধানে এগিয়ে নেয়। রেফারী খেলার শেষ বাঁশি বাজালে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ৩-০গোলে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা নির্বাচিত হন বিজয়ী দলের নেলসন রাখাইন। খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা রেফারী বোর্ডের সদস্য সুবীর বড়–য়া ভূলু,সহকারী রেফারী ছিলেন মোহাম্মদ শফি,রুস্তম আলী ও ৪র্থ রেফারী ছিলেন জয়নাল আবেদীন। ধারা ভাষ্যকার ছিলেন নাছির উদ্দিন ও কামরুল ইসলাম রাজু। ১৫মার্চ লেদা স্পোটিং ক্লাব ফুটবল একাদশ বনাম রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।