১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হ্নীলা টু-ব্রাদার্সের ম্যানেজার ১৫লক্ষ টাকা নিয়ে উধাওঃ ধরে দিলে ৫০হাজার টাকা পুরস্কার

টেকনাফের বিভিন্ন স্থানে পানীয় ও ভোগ্যপণ্য সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান হ্নীলা টু-ব্রাদার্সের ম্যানেজার সরোয়ার আলম ১৫লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছে অভিযোগ উঠেছে। তাকে ধরিয়ে দিতে পারলে ৫০হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ব্যাপারে দুইজনকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়,গত ২৭জুন সন্ধ্যা ৬টারদিকে হ্নীলা টু-ব্রাদার্সের ম্যানেজার ও মহেশখালী থানার কুতুবজোম এলাকার নুরুল আলমের পুত্র সরোয়ার আলমের (৩৮)নিকট পণ্য বিক্রির নগদ টাকা,ব্যাংক টিটি করা এবং বকেয়াসহ প্রায় ১৫লক্ষ ব্যবসায়িক টাকা চাইলে কাল,পরশু দিব বলে কালক্ষেপন করে আসছে। সে হ্নীলা ফুলের ডেইলের সাকেরের ভাড়া বাসায় অবস্থান করলেও এখন মুঠোফোন বন্ধ রেখে গা ঢাকা দিয়েছে। তার সাথে যোগাযোগের সর্বাতœক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পলাতক ম্যানেজার সরোয়ার ও তার সহযোগী সাবরাং নয়াপাড়ার মোঃ বাপ্পী(৩০)কে অভিযুক্ত করে ফুলের ডেইলের মৃত সোলতান আহমদের পুত্র মোঃ শাহজাহান (৩৩) বাদী হয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হ্নীলা টু-ব্রাদার্সের পক্ষ থেকে উক্ত ম্যানেজারকে ধরিয়ে দিতে পারলে নগদ ৫০হাজার টাকার পুরস্কার দেওয়া হবে জানিয়ে লেন-দেন না করার আহবান জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।