৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল রবিবার


টেকনাফের হ্নীলা হোয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা রবিবার মাঠে গড়াচ্ছে। প্রতীক্ষার প্রহর কাটিয়ে স্বপ্নের শিরোপা হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স নাকি টেকনাফ বড়হাবিব পাড়া তরুণ প্রবাহের ঘরে যাবে তা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক।
সুত্রে জানা যায়-৫মার্চ বিকাল সাড়ে ৩টায় টেকনাফের হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ আয়োজিত ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স একাদশ ও টেকনাফ বড়হাবিব পাড়া তরুণ প্রবাহ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। এতে উখিয়া-টেকনাফের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি প্রধান অতিথি উপস্থিত থাকবেন। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত ফাইনাল খেলায় সবাইকে উপস্থিত থাকার জন্য টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শফিক তুহিন,সদস্য সচিব শহীদ সালাম মুসাসহ সংশ্লিষ্টরা সকলের প্রতি আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।