৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১মপর্বের শেষ খেলাঃ গোল শূন্য ড্র


হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১মপর্বের শেষ খেলা গোল শূন্য ড্র হয়েছে। জানা যায়-৯ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম পর্বের শেষ খেলা হোয়াইক্যং খারাংখালী ক্রীড়া পরিষদ ও টেকনাফ জালিয়াপাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার শুরু হতে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমন চালালেও গোলের দেখা পায়নি। মধ্যবিরতির পর আবারো খেলা শুরু হলে আবারো টান টান উত্তেজনায় ছড়িয়ে পড়ে। ভাগ্যের পরিহাসে কোন দলই গোলের দেখা না পেয়েই খেলা শেষের দিকে গড়াই। শেষ পর্যন্ত রেফারী বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করলে গোল শূন্য ড্র হয়েই উভয় দল পয়েন্ট ভাগাভাগী করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। খেলায় প্রধান রেফারী ছিলেন সিরাজ,সহকারী রেফারী ছিলেন রুস্তম,মাসুম এবং ৪র্থ রেফারী ছিলেন ইসমাঈল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন টেকনাফ জালিয়াপাড়া ফুটবল একাদশের ফায়সাল। আগামী ১২ফেব্রুয়ারী কোয়ার্টার ফাইনালের ১ম খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।