মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে খারাংখালী ক্রীড়া পরিষদ জয়ী

শেয়ার করুন


টেকনাফের হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে খারাংখালী ক্রীড়া পরিষদ ১-০গোলে জয় লাভ করেছে। জানা যায়-৭ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ আয়োজিত ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম রাউন্ডের দশম খেলা খারাংখালী ক্রীড়া পরিষদ ও হ্নীলা একাডেমী ফুটবল একাদশের মধ্যে নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। খেলার ১মার্ধ্বের দুই দলই টানটান উত্তেজনার মাধ্যমে খেলে। মধ্যবিরতির পর খেলা শুরু হলে খারাংখালী ক্রীড়া পরিষদের হারুন ২২মিনিটের মাথায় একটি গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নিয়ে যায়। এরপর উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গোল করতে না পারায় রেফারী শেষ বাঁশি বাজালে খারাংখালী ক্রীড়া পরিষদ ১-০গোলে জয় লাভ করে। খেলায় প্রধান রেফারী ছিলেন কক্সবাজার রেফারী বোর্ডের সদস্য আহমদ কবির,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন সিরাজুল হক ও রুস্তম আলী সৈকত। ৪র্থ রেফারী ছিলেন সালেক সোহেল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হারুন। আগামী কাল ১ম রাউন্ডের ১১তম খেলা মৌলভীবাজার ফুটবল একাদশ বনাম হোয়াইক্যং বাচাঁই ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন