১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মোঃ নুর সভাপতি,ইব্রাহীম সম্পাদক ও মিজান সাংগঠনিক

হ্নীলা ইউনিয়ন তাঁতী লীগের কর্মীসভা ও কাউন্সিল সম্পন্ন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): হ্নীলা ইউনিয়ন তাঁতী লীগের কর্মীসভা ও সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে মোঃ নুর সভাপতি, ইব্রাহীম সম্পাদক ও মিজান সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
১০ নভেম্বর বিকাল ৩টায় হ্নীলা নিউ মার্কেটস্থ হলরোমে হ্নীলা ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক মোঃ নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মোঃ ইব্রাহীমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা তাঁতী লীগের আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা তাঁতী লীগের আহবায়ক আব্দুর রহমান। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মোঃ ইয়াছিন, যুগ্নআহবায়ক মোঃ তজিল, মোঃ জিয়াবুল হক, দিল মোহাম্মদ, টেকনাফ পৌরসভা তাঁতী লীগের আহবায়ক মোঃ ফারুক, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, টেকনাফ পৌরসভা তাঁতী লীগের সদস্য সচিব মোঃ শফিক, যুগ্নআহবায়ক মোঃ হেলাল, হোয়াইক্যং ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক মোঃ ইসমাঈল প্রমুখ। সভাশেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি মোঃ নুর,সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং সহসভাপতি দিল মোহাম্মদ, তারেকুল ইসলাম, ইমান হোসেন, আফসার উদ্দিন, আলী আহমদ, যুগ্নসম্পাদক পারভেজ মোশারফ হোছন, জাফর আলমসহ বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৫১সদস্য বিশিষ্ট শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।