মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২য়পর্বের ১ম খেলা ১-১গোলে ড্র

শেয়ার করুন


হ্নীলায় আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য় আসরে ২য়পর্বের ১ম খেলা ১-১গোলে ড্র করেছে।
২৩মার্চ বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির সহযোগিতায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের ২য়পর্বের ১মদিনের খেলা হ্নীলা হাইস্কুল মাঠে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ এবং মোচনীপাড়া স্টুডেন্ট ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্ব দারুন উত্তেজনাময় হলেও চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় একটি চমৎকার গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চললেও রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্য বিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর ১৫মিনিটেই মোচনীপাড়া স্টুডেন্ট ফুটবল একাদশের ৩নং জার্সিধারী মোঃ ইউনুছ প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে ১-১গোলে সমতায় ফেরান। এরপর উভয় দলের খেলোয়াড়েরা গোল করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় রেফারী খেলার শেষ বাঁশি বাজালে উভয় দল ১-১গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করেন।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোচনীপাড়া স্টুডেন্ট ফুটবল একাদশের ১৬নং জার্সিধারী রিদুওয়ান।খেলায় প্রধান রেফারী ছিলেন আবুল কাশেম, সহকারী রেফারী ছিলেন,আনিসুর রহমান,সিরাজুল হক ও ৪র্থ রেফারী ছিলেন ফরহাদুজ্জামান। ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন নাছির উদ্দিন ও কামরুল ইসলাম রাজু। ২৪মার্চ বিকাল সাড়ে ৪টায় টেকনাফ নতুন পল্লান পাড়া ফুটবল একাদশ ও রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন