১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হ্নীলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


টেকনাফের হ্নীলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং ঘন ঘন লোডশেডিং-বিদ্যুৎ বিভ্রাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬মে বিকাল ৪টায় হ্নীলা বাসষ্টেশনের চৌরাস্তায় হ্নীলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ঘন ঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ বিভ্রাট বন্ধের প্রতিবাদে শত শত মানুষের উপস্থিতিতে ফেস্টুন-ব্যানার নিয়ে মানব বন্ধন পালিত হয়। এরপর ছাত্রনেতা নাছির উদ্দিন ও কামরুল ইসলাম রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তারেক মাহমুদ রনি,সাংবাদিক আমান উল্লাহ আমান ও গিয়াস উদ্দিন ভূলু,ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে বক্তারা বলেন,সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে সুষম বিদ্যুৎ সরবরাহ দিয়ে আসছে। কিন্তু সীমান্ত উপজেলা টেকনাফে কতিপয় রাঘব-বোয়ালের ইন্দনে পবিস হ্নীলায় বৈষম্যমূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এরফলে শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক পণ্য নষ্ট হচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত বৃদ্ধ ও শিশুরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসা সেবা নিতে পারছেনা। এছাড়া ওভার লোডিংয়ের বোঝা মাথায় নিতে হচ্ছে দরিদ্র গ্রাহকদের। বিদ্যুৎ ছাড়া বিভিন্ন কাজ-কর্ম ব্যাহত হচ্ছে। অবিলম্বে বিদ্যুতের এই ভেলকিবাজি বন্ধ করা না হলে আগামীতে হ্নীলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ বিদ্যুৎ অফিস ঘেরাও,সড়ক অবরোধসহ কঠোর কর্মসুচী নিতে বাধ্য হবেন বলে পবিস কর্তৃপক্ষকে সর্তক করে দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।