১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হ্নীলায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় পাহারাদার আহত


হ্নীলায় স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় এক পাহারাদার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানাযায়,১৪এপ্রিল বিকেলে উপজেলার হ্নীলা পশ্চিম নয়াপাড়ায় পানির পাইপের পাহারায় নিয়োজিত স্থানীয় মুত আনু মিয়ার পুত্র রফিক (৩০) কে নয়াপাড়া শরণঅর্থী ক্যাম্পের ই ব্লকের ছৈয়দুর রহমানের পুত্র রহিমুল্লাহ ওরফে ডাকাত রহিমুল্লাহ,ডি ব্লকের আব্দু শুক্কুরের পুত্র আনু প্রকাশ নাগু ডাকাত,সি ব্লকের নেজাম উদ্দিনের পুত্র ফারুক,ডি ব্লকের আব্দু শুক্কুরের পুত্র হাকিম,ই ব্লকের মোঃ পেঠানের পুত্র বাবুল প্রকাশ বাইল্ল্যা ডাকাত মিলে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে ফেলে চলে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী এসব ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য,সম্প্রতি উক্ত এলাকায় স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাতদের তৎপরতা আশংকাজনক বেড়ে যাওয়ায় জনমনে অজানা আতংক বিরাজ করছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।