মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলায় ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান মে দিবস পালিত

শেয়ার করুন

জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমবায় সমিতি টেকনাফের হ্নীলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে।
১মে সকাল সাড়ে ৯টায় মহান মে দিবস উপলক্ষ্যে হ্নীলা বাসষ্টেশনের নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির কার্যালয়ে কক্সবাজারের অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির সহায়তায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় মহান মে দিবসের “শ্রমিক-মালিক মিলে গড়ব দেশ;এগিয়ে যাবে বাংলাদেশ”শ্লোগানে সংগঠনের সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক জকির আহমদের নেতৃত্বে এক বিরাট মিছিল হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈল মিস্ত্রীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির সাবেক সভাপতি আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউপির সাবেক মেম্বার আলী আহমদ,বাজার কমিটির সদস্য মুফিজুর রহমান,ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার,হ্নীলা সরকারী প্রাইমারী পরিচালনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী,মাহবুব ব্রাদার্সের স্বত্তাধিকারী মাহবুর রহমান,নাফিজ এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী শাকের আহমদ। বক্তব্য রাখেন হ্নীলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ,আব্দু শুক্কুর,সাধারণ সম্পাদক জকির আহমদ,সিনিয়র সহসাধারণ সম্পাদক মাহবুর রহমান,সহসাধারণ সম্পাদক আবুল হাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন,ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক জাফর আলম,সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমদ,দপ্তর সম্পাদক আব্দুস সালাম,নির্বাহী সদস্য মাহবুর রহমান,জাহেদ হোছাইন,আব্দুল জাব্বার প্রমুখ। এছাড়া আরামিট সিমেন্ট কোম্পানীর প্রতিনিধি মোঃ ইউনুছ, ডায়মন্ডের মোঃ সোহেল,কুতুব উদ্দিন,জিপিএইচের মোঃ এমরান হোসাইনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন