২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩ | ৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

হ্নীলায় ফুটবল টুর্নামেন্টের নামে জুয়ার আসর!


কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সিকদারপাড়া মাঠে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ নামে ফুটবল টুর্নামেন্টের পাশে চলছে জমজমাট জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। এই টুর্নামেন্টের আয়োজন করেছে হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ কমিটি।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। তিনি সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর বড় ছেলে। টুর্নামেন্টের সহযোগিতাকারী হিসেবে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা খেলোয়াড় সমিতির নাম ব্যবহার করা হয়েছে। আজ শুক্রবার ছিল টুর্নামেন্টের রঙ্গি এলাহী জামাল মেম্বার একাদশ বনাম চৌধুরীপাড়া রাখাইন একাদশের খেলা।জুয়ার আসর বসানোর সত্যতা নিশ্চিত করেউপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর প্রথম আলোকে বলেন, জাতির পিতার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি খেলার নামে জুয়ার আসর বসিয়েছেন। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এ খেলায় তাঁদের কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।সরেজমিনে দেখা গেছে, ফুটবল খেলার মাঠটি চারদিকে ঘিরে ফেলা হয়েছে। টিকিটের মাধ্যমে লোকজনকে মাঠে ঢোকানো হচ্ছে। তিনটি স্থানে জুয়ার আসর বসানো হয়েছে। এ সময় ছবি তুললে রবিআলম নামের এক ব্যক্তি তেড়ে এসে ছবিগুলো মুছে ফেলার চেষ্টা করেন। রবিআলম বলেন, মাহবুব মোরশেদের কাছ থেকে দৈনিক দেড় লাখ টাকা দিয়ে এই জুয়ার আসরবসানো হয়েছে। টুর্নামেন্টের আয়োজক সাবেক সাংসদ মোহাম্মদ আলীর ছেলের নির্দেশে এখানে সবকিছু চলবে। কে বাধাদেবে?’মাহবুব মোরশেদের মুঠোফোনে একাধিকবারচেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশরের সঙ্গে যোগাযোগ করা তিনি বলেন, ‘বিষয়টিআমি খোঁজখবর নিচ্ছি।’টেকনাফ থানা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, ফুটবল খেলার নামে জুয়ার আসর বসেছে—এমন খবরপেয়ে পুলিশ মাঠে গেলে জুয়াড়িরা পালিয়ে যায়।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ বলেন, এই খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।