মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলায় ফারিয়ার উদ্যোগে বাংলা নববর্ষ বরণ

শেয়ার করুন


বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ১৪২৪ বাংলা নববর্ষকে বরণ করেছে হ্নীলায় কর্মরত ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।
১৪এপ্রিল তথা ১৪২৪বঙ্গাব্দ বরণ উপলক্ষ্যে সকাল ১০টা হতে টেকনাফ নেচারপার্কে (ফারিয়া) প্রীতি ক্রিকেট ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদে জুমা প্রীতিভোজের শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান একসভা ফারিয়ার সভাপতি রিদুওয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আজিজুল মোস্তফার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল ইসলাম,কেন্দ্রীয় ফারিয়া কমিটির সহসভাপতি আবু সুফিয়ান,বিভাগীয় সহসভাপতি নুরুল কবির, টেকনাফ ফারিয়ার সভাপতি জামাল হোছন,সাধারণ সম্পাদক সরওয়ার কামাল,সাংগঠনিক সম্পাদক ওমর সালেহীন,জুনায়েদ আলী চৌধুরী,সিরাজুল মোস্তফা লালু মেম্বার,আলমগীর চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী,মোঃ হানিফ,খোরশেদ আলম,ডাক্তার শাহজাহান,ডাঃ হাফেজ মুজিবুল হক,ডাক্তার এ,এম শাহেদ,ডাক্তার শংকর চন্দ্র দেব নাথ,হ্নীলা পল্লী চিকিৎসক সমবায় সমিতির সভাপতি ইউছুপ আলী ভূইঁয়া,সাধারণ সম্পাদক মুফিজুর রহমান,হ্নীলা ফারিয়া কমিটির উপদেষ্টা আনোয়ারুল ইসলাম,আব্দুর রহিম,আমির হোছন,রুহুল আমিন,শহীদুল ইসলাম,হ্নীলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার,টেসাসের সাবেক সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন,টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রশিদ,টেকনাফ সাংবাদিক ফোমের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। এতে নববর্ষে দেশ ও জাতিসহ সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে আবারো উম্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন