মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলায় পাহাড় কাটার উৎসবঃ বনবিভাগের অভিযানে মাটি কাটার সামগ্রী জব্দ

শেয়ার করুন


হ্নীলার বিভিন্ন পাহাড়ী অঞ্চলে টিলা ও পাহাড় কেটে মাটি বিক্রি অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের রহস্যজনক আচরণে মাটি চোর সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠে। অবশেষে নিরুপায় হয়ে বনবিভাগ অভিযান চালিয়ে পাহাড় কাটার সরঞ্জামাদি জব্দ করলেও মাটি খেকোঁরা এখনো তৎপর রয়েছে।
জানা যায়-৪ ফেব্রুয়ারী সকালে টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাপস কুমারের নেতৃত্বে বনবিভাগের একটি দল হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের আলী আকবর পাড়াস্থ খরইল্যামোরায় অভিযান চালিয়ে পাহাড় কাটার সামগ্রী জব্দ করে। স্থানীয় বাসিন্দারা জানায় জনৈক নুরুল আমিন,জামাল হোছাইন,ছাবের আহমদ, নুরুল আলম ও ইব্রাহীমসহ বেশ কয়েকটি চক্র উক্ত পাহাড়ী অঞ্চলের টিলা ও পাহাড় কেটে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাটি বাণিজ্য চালিয়ে আসছে। এদিকে একাধিক সুত্র দাবী করছে স্থানীয় বনবিভাগের কর্মীদের সাথে মাটি চোরদের গোপন আতাঁত থাকায় দীর্ঘদিন ধরে তারা ধরা-ছোয়াঁর বাইরে রয়েছে। এই ছাড়া মরিচ্যাঘোনা,বৃহত্তর পানখালী,লেচুয়াপ্রাং,পশ্চিম সিকদারপাড়া,উলুচামরী, রঙ্গিখালী ও আলীখালী এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী চক্র পাহাড় ও টিলা কেটে সাবাড় করলেও বন বিভাগের মাথাব্যথা না থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে এই অভিমানের মাধ্যমে টিলা ও পাহাড় খেঁেকাদের বিরুদ্ধে অভিযান জোরদার রাখার দাবী জানান।

শেয়ার করুন