৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

হ্নীলায় দুই স্কুল ছাত্র ৩দিন ধরে নিখোঁজ


টেকনাফের হ্নীলায় স্কুলে যাওয়ার নাম করে বের হয়ে যাওয়া দুই স্কুল ছাত্র ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। এদিকে ছেলেদের সন্ধান না পেয়ে মা-বাবাসহ পরিজন মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।
জানা যায়-গত ১১ফেব্রুয়ারী সকাল ৯টারদিকে টেকনাফের হ্নীলা হাইস্কুলে অধ্যয়নরত পশ্চিম লেদার নুর মোহাম্মদ ও গুলজার বেগম দম্পতির পুত্র আবু হুমাইর (১৫)এবং সৌদি প্রবাসী মোহাম্মদ আলম ও শামসুন নাহার দম্পতির ২য়পুত্র মোঃ শহীদুল ইসলাম (১৬)স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে অদ্যবধি ফিরে আসেনি। নিখোঁজ আবু হুমাইরের পরনে ছিল সাদা শার্ট,কালো প্যান্ট,জ্যাকেট এবং সৌদি প্রবাসী মোহাম্মদ আলম ও শামসুন নাহার দম্পতির ২য়পুত্র মোঃ শহীদুল ইসলামের পরনে ছিল কালো প্যান্ট,সাদা শার্ট ও লাল রংয়ের ব্লাজার। তাদের পরিবারের সাথে কোন ধরনের যোগাযোগ না থাকায় সকলে আতংকিত হয়ে পড়েছে। এই ব্যাপারে হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান-বিষয়টি আমাকে অবগত করা হয়নি। তাই কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। কোন বন্ধু-বান্ধবের বাসায় অবস্থান করছে কিনা তা খতিয়ে দেখে শীঘ্রই এই ব্যাপারে থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হবে বলে জানান। কোন সুহৃদ ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সন্ধান ফেলে নিম্মোক্ত মুঠোফোনে (০১৮১১-৩৬৪৬৪৬; ০১৮৫০-৯৫৬৭০৬; ০১৮৬২-৬৫৮৮৩৮;০১৮২৩-৯৬৬৪৫৩ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে মা শামসুন নাহার ও গুলজার বেগম বিনীতভাবে অাহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।