৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

হ্নীলায় জমি বিরোধের জেরধরে কর্মরত শিক্ষক লাঞ্চিত


টেকনাফের হ্নীলায় জমি বিরোধের জেরধরে স্কুলে কর্মরত অবস্থায় এক শিক্ষককে সহকর্মী ও শিক্ষার্থীদের উপস্থিততে লাঞ্চিত করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনার প্রতিকার চেয়ে উধ্বর্তন কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়েছে।
জানা যায়-৯মার্চ সকাল ১১টারদিকে উপজেলার হ্নীলা আলী আকবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুল আলম ২য় শ্রেণীতে পাঠদানরত অবস্থায় অর্তকিতভাবে স্থানীয় মৃত আব্দুল কাদেরের পুত্র খলিলুর রহমান সর্ঙ্গীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে ধাক্কাধাক্কি ও অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। স্কুলে থাকা শিক্ষার্থীদের শোর-চিৎকারে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সহায়তায় কোন প্রকারে রক্ষা পায়। এই ঘটনার তথ্যানুসন্ধানে জানা যায় রোজারঘোনার সোনা মিয়ার পুত্র রশিদ আহমদের সঙ্গে শিক্ষক ফরিদুল আলমের সামান্য জমি বিরোধ ছিল। এরই জেরধরে স্কুলে আসা-যাওয়ার পথে বাঁধা প্রদানসহ হুমকি-ধমকি দিয়ে আসছিল। হামলাকারী জামাই রশিদের পক্ষ অবলম্বন করে কর্মরত শিক্ষককে লাঞ্চিত করে। এই ঘটনায় সচেতন মহলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার কলিম উল্লাহ ঘৃণ্য এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন বলে জানান। অবিলম্বে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না আগামীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশংকা দেখা দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।