৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

হ্নীলায় জমির দখল নিয়ে দোকান ভাংচুর!

হুমায়ূন রশিদ,(টেকনাফ): হ্নীলায় ভোগ-দখলীয় জমির দখল নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনার জেরধরে বিচারাধীন থাকার পরও গভীর রাতে দোকান-পাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা যায়,২৪ নভেম্বর ভোররাতে উপজেলার হ্নীলা আলী আকবর পাড়ার মৃত আব্দুল জাব্বারের পুত্র মাষ্টার কলিমুল্লাহর মালিকানাধীন ভোগ-দখলীয় মৌলভী বাজারের ১৯৭৮সালে আমির আলী গং হতে দখলসুত্রে ক্রয়কৃত বিএস দাগ ৩০১,আরএস-৮২মূলে ক্রয় করে দোকান-পাঠ নির্মাণ করে ভোগ-দখল করে আসছে। গত ১২ নভেম্বর বিকালে উক্ত মার্কেটে পূর্ণ নির্মাণের জন্য ইট,সিমেন্টসহ মালামাল আনলে মৌলভী বাজার এলাকার মৃত সিদ্দিকের পুত্র শামশুল আলম, সোনা মিয়া, মুফিজুর রহমানের পুত্র ফারুক আহমদ ও খুরশিদ আলম চাঁদা দাবী আদায় করে। এই ব্যপারে গত ১৩নভেম্বর মাষ্টার কলিমুল্লাহ বাদী হ্নীলা ইউনিয়ন পরিষদে উপরোক্তদের আসামী একটি বিচার দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে ২৪ নভেম্বর দিবাগত রাত আড়াই টার দিকে শামশুল আলম, সোনা মিয়া, ফারুক আহমদ ও খুরশিদ আলম নেতৃত্বে ১০/১২ জনের স্বশস্ত্র বাহিনী ঐ মার্কেটে হামলা চালিয়ে দোকান ভাংচুর চালিয়ে নির্মাণের জন্য মজুদকৃত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সিমেন্ট ও রড লুট করে নিয়ে যায়।
অভিযুক্ত সোনা মিয়া বলেন,আমাদের স্বত্বদখলীয় বিএস খতিয়ান নং ১৫১০,দাগ নং-৬০এর আন্দরে ২০ শতক জমির কিছু অংশে মাষ্টার কলিমুল্লাহ পক্ষ দোকান নির্মাণ করলে থানায় অভিযোগ করি। বিষয়টি নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে দেওয়া হয়। আমরা দোকান-ভাংচুরের ঘটনায় জড়িত নই।
এই ব্যপারে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টারদিকে ঘটনার কথা শুনে পুলিশসহ ঘটনাস্থাল পরিদর্শন করি। এই ঘটনা জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভূক্তভোগী পরিবার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।