মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলায় অগ্নিকান্ডে বসত-বাড়ি পুড়ে ছাঁই

শেয়ার করুন


টেকনাফের হ্নীলায় অগ্নিকান্ডে ৩টি বসত-বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
৩এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টারদিকে টেকনাফের হ্নীলা আশ্রয় কেন্দ্র সংলগ্ন হামজারছড়া এলাকার মরহুম মতিউর রহমানের পুত্র আব্দুল আজিজ,আব্দুল খালেক ও আনোয়ারা বেগমের যৌথ বাড়িতে অগ্নি সংযোগের সুত্রপাত হয়। লোকজন ফায়ার ব্রিগেটকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো মাত্র আগুন নিয়ন্ত্রণ আসে। তবে আগুনের উৎস সম্পর্কে কেউ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের উৎপত্তি বলে মনে করেন।এই অগ্নিকান্ডে আসবাবপত্র,নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে মন্তব্য করেন। এই দূঘর্টনার খবর পেয়ে সাবেক এমপি পুত্র রাশেদ মাহমুদ আলী ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা এই রিপোর্ট লেখার সময় খোলা আকাশে অবস্থান করছিল।

শেয়ার করুন