১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হ্নীলার ব্যবসায়ী নেতা জাফর আলম গুরার উপর হামলার নিন্দা ও শাস্তি দাবী

বার্তা পরিবেশকঃ হ্নীলা ব্যবসায়ী সমিতির সদস্য,যুবনেতা জাফর আলম গুরার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় আনার দাবী করেছে হ্নীলা ব্যবসায়ী সমিতি। গত ২৩ সেপ্টেম্বর রাত পৌনে ১১টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ গেইট সংলগ্ন রাস্তা দিয়ে আসার সময় এলাকার চিহ্নিত ত্রাস,ফুলের ডেইলের মৃত দিলদার আহমদের (প্রকাশ দিলু) পুত্র আবুল কালাম প্রকাশ(কেজি) পরিকল্পিতভাবে সুলিশপাড়ার মৃত মোহাম্মদ হানিফের পুত্র,ব্যবসায়ী সমিতির সদস্য, যুবনেতা জাফর আলম গুরাকে ক্ষুরাঘাত করে। সে এখন কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হ্নীলা ব্যবসায়ী সমিতি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনার নেপথ্যে জড়িত এবং হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্থি প্রদানের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানিয়েছে সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

নিবেদক :
মোঃ দেলোয়ার হোসেন,
সভাপতি,
হ্নীলা ব্যবসায়ী সমিতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।