২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

হ্নীলার বোরহান হত্যা মামলার আসামী জিন্নাহ আটক : ৩দিনের রিমান্ড মঞ্জুর

Teknaf Pic-(B)-18-05-15
টেকনাফের হ্নীলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে বোরহান উদ্দিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামীকে জিন্নাহ জামিন নিতে গিয়েই আটক হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩দিন রিমান্ড মঞ্জুর করে।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফের হ্নীলা আলীখালী এলাকায় লেদার মৃত হাজী আবুল কাশেমের পুত্র শামসুল হুদা গং ও জামাল উদ্দিনের পুত্র শাহ আজম গংয়ের মধ্যে কাটাকাটি, সংঘর্ষ ও গুলাগুলির এক পর্যায়ে আলীখালীর জামাল উদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (১৭) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করে। পোস্ট মর্টেম শেষে লাশ রাতে বাড়িতে এনে সকালে দাফন করা হয়। এ ঘটনায় নিহত বোরহানের মা খুরশিদা বেগম বাদী হয়ে শামসুল হুদাকে প্রধান আসামী করে ৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার এজাহারভূক্ত আসামী ও স্থানীয় ফরিদ মিয়ার পুত্র দিদারুল ইসলাম জিন্নাহ গত ৫মে কক্সবাজার আদালতে জামিন নিতে গেলে মহামান্য বিচারক জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরণ করে। নৃশংস এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মামলার আইও টেকনাফ মডেল থানার এসআই আবুল কালাম গত ১৫মে আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ আদালত উক্ত আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। ২০ মে থেকে তাকে থানা হেফাজতে এনে রিমান্ড কার্যকর করা হবে বলে মামলার আইও জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।