১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

হ্নীলায় মাহিন্দ্রারা ও অটোরিক্সার সংঘর্ষে গুরুতর আহত-৩


টেকনাফের হ্নীলায় মাহিন্দ্রারা ও অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়-১৪ ডিসেম্বর রাত ৭টারদিকে টেকনাফ সড়কের হ্নীলা দরগাহ ষ্টেশনের দক্ষিণ পাশের্^ নাটমোরা পাড়ার মৃত আবুল হোছাইনের পুত্র অটোরিক্সা চালক আব্দুস সালাম কাঠসহ যাত্রী নিয়ে বাড়ি যাওয়ার পথে টেকনাফ হতে কোট বাজারগামী মাহিন্দ্রারা (আনরেজিষ্টার্ড)অসাবধানতাবশত রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে রিক্সাচালক সালাম,মাহিন্দ্রারা চালক কোট বাজারের আব্দু সালাম এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গা আবু বক্করের ছেলে ইদ্রিস রক্তাক্ত এবং গুরুতর আহত হয়। স্থানীয় মেম্বার জামাল উদ্দিন উপস্থিত লোকজনের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। আহত চালক দুই আব্দুস সালামের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দূঘর্টনার শিকার যানবাহন নাফ ফিলিং ষ্টেশনে জমা রাখা হয়েছে। ####

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।