১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

হ্নীলায় মাদ্রাসা নেজামিয়া ইসলামিয়া হেফজখানার উদ্বোধন


টেকনাফের হ্নীলায় মাদ্রাসা নেজামিয়া ইসলামিয়ার হেফজখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জানা যায়-১৩ জানুয়ারী বিকাল ২টায় উপজেলার হ্নীলা আলী আকবর পাড়া মাদ্রাসা নেজামিয়া ইসলামিয়া হেফজখানার শুভ উদ্বোধন উপলক্ষে একসভা মোচনী বিদ্যাপীটের অধ্যক্ষ মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে উদ্বোধক ছিলেন হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের পরিচালক হাফেজ মৌলানা শব্বির আহমদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলম (এলএলবি)। বিশেষ অতিথি ছিলেন জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফেরদৌস আহমদ জমিরী,বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক জহির আহমদ,১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ,মীর মোহাম্মদ আমিন,উপজেলা পরিষদ চেয়ারম্যান সি/এ ছৈয়দ হোছাইন মামুন। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মাষ্টার ছিদ্দিক আহমদ (বিএসসি)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাউছিয়া মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী আল কাদেরী, সাংবাদিক মুহাম্মদ ছলাহ উদ্দিন,সমাজসেবক মোঃ আমিন,হাসান আলী টিটু,হাফেজ মুজিবুল্লাহ কাদেরী,জাফর আলম,নুরুল আমিন ও নুরুল হোসাইন প্রমুখ। সভা শেষে উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের পরিচালক হাফেজ মৌলানা শব্বির আহমদ। এরপর এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করেন বিশেষ মোনাজাত করা হয়। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।