১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

হ্নীলায় প্রেমিক জুটির পলায়ন ঃ নিরীহ লোকজনকে মামলায় জড়ানোর পায়তারা

মামলা
টেকনাফের হ্নীলায় এক প্রেমিক জুটির পলায়নের বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের নিরীহ লোকজনকে জড়িয়ে হয়রানি চক্রান্তের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানায়-২২নভেম্বর ভোররাতে উপজেলার হ্নীলা পশ্চিম লেদার কবির আহমদের পুত্র মোহাম্মদ ইমরানের (১৮) ও একই এলাকার নুরু সালামের মেয়ে ফাতেমা খাতুন (১৬) এর মধ্যে প্রেমের সম্পর্কের জেরধরে প্রেমিক জুটি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে কক্সবাজারে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের পিড়িতে বসে বলে খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরধরে মেয়ের পিতা নুরু সালাম শত্রুপক্ষের লোকজনকে মিথ্যা মামলায় জড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ উঠছে। এদিকে মেয়ের ভাই আবুল কালাম জানান-এসব অভিযোগ ভিত্তিহীন। বাড়িতে পুলিশী অভিযানের পর পরই একটি গ্রুপ বাড়িতে ডুকে নগদ ২লক্ষ টাকা,প্রায় ২ভরি স্বর্ণসহ আমার ১৩ বছরের বোনকে অপহরণ করে নিয়ে যায়। সন্ধ্যায় অপহরণকারীর মা মুঠোফোনে জানালে প্রেমের কারণে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হই। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।