২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

হ্নীলায় এমপি বদির মুক্তির দাবীতে বালিকা উচ্চ বিদ্যালয়ের মানববন্ধন ও দোয়া মাহফিল

teknaf-picc-16-11-2016
উখিয়া-টেকনাফের মেহনতি মানুষের পরমবন্ধু,শিক্ষাদরদী জননেতা আলহাজ¦ আব্দুর রহমান বদি এমপির মুক্তির দাবীতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬নভেম্বর সকাল ৯টায় বিদ্যালয়ের সামনে শহীদ এটিএম জাফর সড়কে কারারুদ্ধ এমপি আব্দুর রহমান বদির আইনী প্রক্রিয়ায় মুক্তির দাবীতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী,শিক্ষক/শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ মানববন্ধনে অংশ নেন। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ রফিক উদ্দিন, প্রধান শিক্ষক মো: আব্দুল মান্নান ও স্কুল পরিচালনা কমিটির দাতা সদস্য অধ্যাপক জহির আহমদ। এতে বক্তারা উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের প্রিয়নেতা,শিক্ষাবান্ধব এবং আলেম সমাজের প্রিয়ব্যক্তি আলহাজ¦ আব্দুর রহমান বদির আইনী প্রক্রিয়ায় অবিলম্বে মুক্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুর,হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার,স্থানীয় মেম্বার হোছাইন আহমদ,স্কুল পরিচালনা কমিটির সদস্য মাষ্টার খলিলুর রহমান,বিসমিল্লাহ লাইব্রেরী এন্ড ষ্টেশনারীজের সত্ত্বাধিকারী,সমাজ সেবক মো: রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নবী হোসাইন ভুলু, এমপি বদির সহকারী রবিসহ অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা, ছাত্রীরা উপস্থিত ছিলেন। এরপর এক দোয়া মাহফিল স্কুল পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে এমপি বদির আশু কারামুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস আহমদ।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।