৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

হোয়াইক্যং এ অস্ত্রসহ যুবক আটক

received_1824803777777855
টেকনাফের কান্জরপাড়া এলাকা হতে দেশীয় তৈরী অস্ত্রসহ এক যুবককে আটক করেছে হোয়াইক্যং ফাঁড়ী পুলিশ। সে স্থানীয় জাফর আহাম্মদের ছেলে কামরুল হাসান (১৮)। জানা গেছে, ১২ নভেম্বর রাত সাড়ে ১০ টার দিকে হোয়াইক্যং ফাঁড়ীর পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক মোঃ শাফায়েত আহম্মদের নেতৃত্বে একদল পুলিশ কান্জরপাড়াস সংলগ্ন কবরস্থানের পার্শ্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে। একটি নির্ভরযোগ্য সূত্র এ বিষয়টি নিশ্চিত করে বলেন, পিস্তলটি এক কুখ্যাত ডাকাত, ইয়াবা ও স্বর্ণ ছিনতাইকারীর। তাকে জমা দেয়া হয়েছে। সে সুবাদে পিস্তলটি নিয়ে সে ঘুরাফেরা করছিল। প্রকৃত অস্ত্রের মালিক স্থানীয় বাবুলকে পলাতক আসামী করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ওই উপ পরিদর্শকের মুঠোফোনে একাধিকবার কল রিসিভ হয়নি। তবে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান অস্ত্রসহ যুবক একটি আটকের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।