১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হোয়াইক্যংয়ে স্থাপনা ভেঙ্গে দিয়েছে দূবৃর্ত্তরা

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হোয়াইক্যংয়ে নিজ জমিতে তৈরী করা স্থাপনা রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের দূবৃর্ত্তরা। এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়,২৩সেপ্টেম্বর রাত ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালীস্থ নাছরপাড়ার মৃত মিয়াজানের পুত্র ফজল করিম গংয়ের হ্নীলা মৌজার বিএস খতিয়ান নাম্বার ১৪০৬ ও দাগ নং-১০৫০৪ দাগের ২২শতক জমিতে সড়কের পার্শ্বে দোকান ঘর নির্মাণ করে আসছে। প্রতিপক্ষ দূবৃর্ত্তদল রাতের অন্ধকারে নির্মাণাধীন দোকান ঘরের গড়া ভিত্তির রড কেটে পিলার ভেঙ্গে নিয়ে পুকুর ও ধান ক্ষেতে ফেলে দেয়। এই ব্যাপারে উক্ত দোকানের মালিক পক্ষ স্থানীয় হোয়াইক্যং ফাঁড়িতে খারাংখালী নাছর পাড়ার মৃত আলী আহমদের পুত্র শামসুল আমিন (৪৮),খাইরুল আমিন (৪৫),শামসুল আমিনের পুত্র ওমর ফারুক (২৫),ওমর ছিদ্দিক (২৮),আবু বক্কর (১৮)সহ ৮/১০জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। প্রতিপক্ষ লোকজনের জবর দখলকারী মনোভাবের কারণে এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন স্থানীয় সচেতন মহল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।