১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হোয়াইক্যংয়ে শূন্য বাড়িতে হাইস্কুল ছাত্রীর আত্মহত্যাঃ কারণ জানেনা কেউ

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হোয়াইক্যংয়ে শূন্য বাড়িতে হাইস্কুল পড়–য়া এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কোন রাগ-অভিমানে এই স্কুল ছাত্রীর আতœহত্যা তা নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা যায়,২১নভেম্বর দুপুর সোয়া ২টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর নুরুল আমিনের মেয়ে ও নয়া বাজার হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী নুর বেগম (১৫) বাবা-মা বেড়াতে যাওয়ার সুযোগে খালি বাড়িতে ঘরের তীরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহতের ভাই পিইসি পরীক্ষার্থী নুরুল আবছার বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকা-ডাকি করে। কাউকে না পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে বোনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কান্নাকাটি ও চিৎকার করে। তখন পাশ্ববর্তী লোকজন জড়ো হয়। এই খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোঃ জয়নাল আবেদীন ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এই ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি স্বাপেক্ষে দাফনের প্রস্তুতি চলছে। স্থানীয় মেম্বার শাহ আলম স্কুল ছাত্রীর আত্মহত্যার বিষয়টি স্বীকার করেন। এদিকে স্বচ্ছল পরিবারের স্কুল পড়ুয়া সুদর্শন মেয়ের আত্মহত্যার রহস্য কি তা নিয়ে নানা ধরনের আলোচনা করতে শুনা গেছে।

এদিকে পিতা নুরুল আলম জানান,আমার মেয়ের কোন ধরনের রাগ-অভিমান কিছুই জানিনা। আমরা মা-বাবা বেড়াতে যাওয়ার সুযোগে এই নিষ্ঠুর ঘটনা কেন ঘটল তা বুঝে উঠতে পারছিনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।