২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

হোয়াইক্যংয়ে প্রয়াত প্রফেসর শামসুল আলমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন

received_1817834091808157
টেকনাফ ড্রিগী কলেজের বাংলা বিভাগের প্রয়াত প্রফেসর শামসুল আলম স্থানীয় কিছু সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হন ।আজ ৩১ অক্টোবর সোমবার দুপুরের নামাজের পর খারাংখালী কবরস্থানে গিয়ে স্থানীয় ছাত্ররা প্রয়াত প্রফেসর শামসুল আলমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত করেন। প্রয়াত প্রফেসর শামসুল আলম টেকনাফের হোয়াইক্যং খারাংখালীর মৃত হাজ্বী ফজল করিমের পুত্র। তিনি গত ২০১৪ সালের ৩১ অক্টোবর স্থানীয় সশস্ত্র সন্ত্রাসীদের আঘাতে মৃত্যু বরণ করেন। কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন,খারাংখালী ক্রীড়া পরিষদের সভাপতি শামসুল আলম আমিন,হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রলীগের আহবায়ক ও ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্না,যুগ্ন আহবায়ক রবিউল আলম,হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশেদ,ক্রীড়া পরিষদের যথাক্রমে সাইফুল ইসলাম আবির,সাইফুল হক ইব্রাহিম শহিদুল্লাহ,অবুঝ,কবির আহমদ,আব্দুল মন্নান,আবছার,মানিক সহ অন্যান্য ছাত্র ও স্থানীয় আত্মীয় স্বজন।কবর জিয়ারতের পর মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমেবেদনা জানায়। ছাত্ররা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রয়াত প্রফেসর শামসুল আলমের খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।