১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হোয়াইক্যংয়ে টাকা ও স্বর্ণ লুটঃ ডাকাতের প্রহারে আহত-২

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের পাহাড়ী জনপদে দূধর্ষ কায়দায় বসত-বাড়ি ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের প্রহারে ২জন আহত,স্বর্ণ ও নগদ টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা যায়,২৬ নভেম্বর ভোররাতে উপজেলার পাহাড়ি জনপদ হোয়াইক্যং জুয়ারিখোলায় মৃত বাঁচা মিয়ার পুত্র আনোয়ার হোছন প্রকাশ আনু মিয়ার বাড়িতে ১০/১২জনের স্বশস্ত্র মুখোশধারী একটি গ্রুপ গিয়ে বাড়ির দরজা ভেঙ্গে ঢুকে। এই সময় আনু মিয়ার পুত্র সাদ্দাম হোসেন (১৪) ও মেয়ে রাশেদা আক্তার (২০) প্রতিবাদ করতে চাইলে ডাকাত দল তাদের প্রহার করে এবং বেঁধে রাখে। এরপর আলমারী ভেঙ্গে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৮০হাজার টাকা ও জমিনের কাগজপত্রাদি নিয়ে যায় চলে যায়। সকালে ডাকাতের হামলায় আহত সাদ্দামকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেশীরা উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। এই ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই জয়নাল আবেদিন জানান, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এই ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।