১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

হোয়াইক্যংয়ের আমিনুল হক জেলা পুলিশ থেকে সম্মাননা স্মারক পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঠিকাদার জামাল মাহমুদ

জাহাঙ্গীর আলম, টেকনাফঃ কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের দফাদার আমিনুল হক এলাকার আইনশৃংখলা রক্ষা ক্ষেত্রে বিশেষ অবধান রাখা এবং বিভিন্ন অপরাধীকে আটকের ক্ষেত্রে পুলিশ কে সহায়তা করায় সম্মাননা স্বরূপ কক্সবাজার জেলার পুলিশ সুপার(এসপি) এবিএম মাসুদ হোসাইন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক টি দেওয়া হয়।তিনি উপস্থিত থেকে সম্মাননা স্মারক টি গ্রহন করেন।

আজ ১৭ অক্টোবর সকাল ১০টায় কক্সবাজার জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, বিপিএম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর) রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন),অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল),সহকারী পুলিশ সুপার(মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার(ট্রাফিক বিভাগ), সহ সকল থানার অফিসার ইনচার্জ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সেপ্টেম্বর-২০১৯খ্রিঃ মাসিক মূল্যায়ন ও ভাল কাজে কৃতিত্বের জন্য দফাদার আমিনুল হক সম্মাননা স্বরূপ স্মারক টি পায়।দফাদার আমিনুল হক হোয়াইক্যং কাঞ্চরপাড়া গ্রামের মৌলভী সিরাজুল ইসলামের পুত্র।
দফাদার আমিনুল হক উক্ত সম্মাননা স্মারক টি পাওয়ায় হোয়াইক্যং কাঞ্জরপাড়া গ্রামের ঠিকাদার ও সমাজ সেবক জামাল মাহমুদ থাকে অভিনন্দন জানান।এবং তার সুস্বাস্থ্যে ও আরো সফলতা কামনা করেন৷

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।