২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

হোয়াইক্যংয়ে বহু মামলার পলাতক আসামী ডাকাত নবী হোসেন অবশেষে পুলিশের হাতে আটক

আটক
টেকনাফের হোয়াইক্যং কান্জর পাড়ার বহু মামলার পলাতক আসামী র্শীষ ডাকাত সর্দার নবী হোসেন প্রকাশ লাদেন(৪০) কে আটক করেছে পুলিশ।গতকাল ০৫ নভেম্বর হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি,এস আই, শেফায়েত এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১ টার দিকে কান্জর পাড়া এলাকায় অভিযান চালিয়ে থাকে আটক করে।
জানা যায়, কান্জর পাড়া, মৃত শহর মুল্লুকের পুত্র নবী হোসেন(৪০) প্রকাশ লাদেন দীর্ঘদিন থেকে হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন জায়গায় চিংড়ি ঘের ও কাকড়া ঘের ডাকাতি, নাফ নদীতে জেলেদের ডাকাতি,সড়ক ডাকাতি, ও অবৈধ অস্ত্র নিয়ে ভাড়াটিয়া হিসাবে অনেক অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়।বিগত ইউপির নির্বাচনের সময় ভাড়াটিয়া অস্ত্রধারী হিসাবে সশস্ত্র টহল দান, এলাকার বিভিন্ন মানুষকে ভয়ভীতি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ে উক্ত নবী হোসেন। অতি সমপ্রতি কান্জর পাড়ায় অবৈধ অস্ত্রের জোরে বেশ কয়েকটি বাড়িতে তান্ডব চালায়। উক্ত ডাকাত সর্দার নবী হোসেন এর বিরুদ্ধে ইয়াবা পাচার,নারী নির্যাতন সহ নানা অভিযোগের পাহাড় রয়েছে বিভিন্ন আইনশৃংখলা বাহীনির হাতে। এমনটি স্বীকার করেছেন স্থানিয় চেয়ারম্যান ও।
অবশেষে ডাকাত নবী হোসেন পুলিশের হাতে আটক হওয়ায় এলাকাবাসী স¦স্তির নিঃশ্বাস ফেলেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সর্ব সাধারণের দাবি থাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার অস্ত্রের ভান্ডার বেরিয়ে আসবে। ধরা পড়বে তার অপর সহযোগি ডাকাতও।####

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।