২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

হোটেল ইকরা বিচ থেকে পর্যটক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইমাম খাইর
কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের আবাসিক হোটেল ইকরা বিচ থেকে পর্যটক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী তরুণীর নাম সাথী আক্তার (১৯)। পিতা- খাইরুল ইসলাম পলাশ। জেলা- বরগুনা।

হোটেলে দেয়া তথ্য অনুযায়ী, মেয়েটির সাথে তার স্বামী অর্ণব শেখসহ ৮ অক্টোবর সকাল ১০টায় হোটেলটিতে উঠেন। তার স্বামী এখন পলাতক রয়েছে। কোর্ট ম্যারেজ করে এফিডেভিট সূত্রে বিগত ১৩ দিন আগে তাদের বিয়ে হয়।

স্বামী অর্ণব শেখ ফরিদপুর কোতোয়ালির ওলিপুর বাসিন্দা ফরিদ শেখের ছেলে।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে জানান, খবর পেয়ে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি ফ্যানের সাথে ওড়না প্যাচানো অবস্থায় উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায় নি।

ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান থানার ওসি তদন্ত।

এ প্রসঙ্গে জানতে হোটেলের একজন পরিচালককে ফোন দিলে মুঠোফোন রিসিভ করেন নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।