মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলন ২৬,২৭ মার্চ

শেয়ার করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক শানে রেসালত সম্মেলন আগামী ২৬ ও ২৭ মার্চ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ২দিন ব্যাপী এই শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমীর পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী (দা: ব:) প্রধান আলোচক থাকবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব পীরে কামেল আল্লামা হাফেজ মোহাম্মদ জুনাইদ বাবু নগরী। সম্মেলনে দেশ বরেণ্য ওলামা মশায়েখ তকরির পেশ করবেন।
শানে রেসালত সম্মেলনকে সফল ও স্বার্থক করতে এক প্রস্তুতি সভা গতকাল ৬মার্চ বাদে জুমা সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা হাফেজ নুরুল আলম আল-মামুনের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন হেফাজত ইসলাম কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা নুরুল আমিন, মাওলানা হাফেজ কামাল, মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, জেলা অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাওলানা কেফায়তুল্লাহ, মাওলানা এহতাশামুল হক, মাওলানা কাজী এরশাদুল্লাহ, শহর হেফাজতে ইমলামের সাধারণ সম্পাদক মাওলানা সায়েম হোছেন চৌধুরী, মাওলানা ফরিদুল হক, মাওলানা খালেদ সাইফী, মাওলানা সোহেল, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা নুরুল হামিদ, মাওলানা আ্বদুল হক, মাওলানা নুরুল ইসলাম ও মুহাম্মদ নুরুল হক চকোরী প্রমুখ।
সভায় সম্মেলনকে সফল করতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করা হয়।

শেয়ার করুন