২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ফলাফল ৪ ডিসেম্বর

হিলফুল ফুজুল কুতুবদিয়া‘র উদ্যোগে সীরাত প্রতিযোগিতা সম্পন্ন 

আবুল কাশেম,(কুতুবদিয়া): কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ‘হিলফুল ফুজুল কুতুবদিয়া’র উদ্যোগে সীরাত প্রতিযোগিতা- ১৭  সুষ্টুভাবে কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে সম্পন্ন হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে কুতুব শরীফ দরবারের যুগ্ন-পরিচালক- শাহজাদা ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী, বিশেষ অতিথি- আল ফারুক আদর্শ দাখিল মাদরাসার সুপার- মাওঃ মোর্শেদুল মান্নান, দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদরাসার সুপার- মাওঃ মাহফুজুল করিম, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- নুরুল আবছার কুতুবী, কুতুবদিয়া থানার এস.আই আখতার, আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ছরওয়ার আলম সিকদার পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

আরো মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-শিক্ষক মাঃ আবুল হোছাইন, মোঃ ফোরকানুল ইসলাম, অভিভাবক শফিউল আলম। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক মোঃ জাহেদুল ইসলাম, পর্যবেক্ষক আল ফারুক আদর্শ দাখিল মাদরাসার শিক্ষক মোহাম্মদ কাইছার, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ হোছাইন, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আ.ন.ম শাহারিয়ার।

হিলফুল ফজুল কুতুবদিয়া‘র সভাপতি শেখ আখতারুল হক শারীরিকভাবে অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন অত্র সংগঠনের সিনিয়র সদস্য ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ মনিরুল ইসলাম।

মোঃ মনিরুল ইসলাম জানান, সকলের সহযোগিতায় সুন্দর পরিবেশে এ সংগঠন কর্তৃক আয়োজিত সীরাত প্রতিযোগিতা সুশৃংঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ০৪ ডিসেম্বর সংগঠনের অফিসিয়াল ফেইসবুক আইডিতে ফলাফল প্রকাশ করা হবে। বিজয়ীদের আগামী ৪ জানুয়ারী বিকাল ৩ টায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের ১ম দিনে আনুষ্টানিকভাবে সনদ বিতরণ করা হবে। সভাপতির সুস্থতার জন্য সকলের প্রতি দোয়া কামনা করেন তিনি। সদস্য জিয়াউল হক, ইউসুফ আলী, মুজাহিদুল ইসলাম, সোহাইলুল ইসলাম, ছাদেকুর রহমান এবং টেকনিক্যাল কলেজের নুরুল কবিরকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।