৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

হিরোর সাথে বিজ্ঞাপনে নাটক নির্মাতা বান্নাহ

তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বেশকিছু জনপ্রিয় নাটক নির্মাণ করে আলোচনায় এসেছেন অল্প সময়ে।পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।এবার বান্নাহ নর স্যুপ নামের একটি বিজ্ঞাপন চিত্রে প্রথমবারের মতো চিত্রনায়ক আরিফিন শুভ সঙ্গে কাজ করছেন তিনি।এতে আরিফিন শুভকে দেখা গেছে সুপারহিরোর লুকে। এটি নির্মিত হয়েছে লাফিং এলিফ্যান্ট পোডাশনের ব্যানারে।বিজ্ঞাপনটিতে দেখা আরিফিন শুভ রান্না করে স্যুপ বানিয়ে ক্ষুধার্ত বান্নাহ’কে খাওয়াচ্ছেন।বিজ্ঞাপনটি প্রচারে পরপরই দারুণ সাড়া ফেলেছে দর্শক মহলে।এতে শুভ ও বান্নাহ অভিনয়ের প্রশংসা করেছেন তাদের ভক্ত-অনুরাগীর।

বিজ্ঞাপনটি অভিনয় প্রসঙ্গে নির্মাতা বান্নাহ বলেন, ‘ বিজ্ঞাপনটির কনসেপ্ট এবং বিগ অ্যারেঞ্জমেন্ট শোনার পর বেশ ভালো লাগলো। আর নির্মাতা ফাহাদ চাইছিল আমি যেন তার একটা কাজ করি।তাই কাজটি করেছি।সম্প্রতি প্রচারে এসেছে বিজ্ঞাপনটি। এরপর থেকেই সবাই বিজ্ঞাপনটির সঙ্গে সঙ্গে আমার ও শুভ ভাইয়ের কাজের প্রশংসা করছেন।এই কাজটি করে আমি নিজেও তৃপ্তি পেয়েছি। আশা করি আগামীতেও আরো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারব।

এদিকে, বান্নাহ দীর্ঘদিন পর নির্মাণ করছেন নতুন একটি ধারাবাহিক নাটক নাম ‘স্টুপিডস’।ইতিমধ্যে ১৫ টি পর্বের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নির্মাণের পাশাপাশি রচনা করছেন বান্নাহ নিজেই।প্রোডাকশনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদ উল হাসান।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায় এই ধারাবাহিক নাটকটি ২৯ জানুয়ারি থেকে ‘বিগ বি’ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।