৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

হিমছড়ি জাতীয় উদ্যানে কাঠ চোরের হামলায় ভিলিজার আহত : আটক ৪

hamla
কক্সবাজার দক্ষিন বন বিভাগের হিমছড়ি জাতীয় উদ্যানে সংরক্ষিত বাগানে কাঠ চোরের হামলায় ভিলিজার আহত হয়েছে। এ সময় বন কর্মীরা অভিযান চালিয়ে হামলাকারী ৪জন কাঠ চোরকে আটক করতে সক্ষম হয়। গতকাল ১৬ মার্চ বেলা ১১ টায় ওই ঘটনা ঘটে। আহত ভিলিজার মো: শফিউল আলম (৫২) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত কাঠ চোর ৪ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হল, রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি এলাকার মৃত আমির হামজার ছেলে ইদ্রিস মিয়া, মৃত রশিদ আহমদের ছেলে রহিম উল্লাহ ও করিম উল্লাহ, মৃত মো: শফি উল্লাহর ছেলে মো: জাহাঙ্গীর।
হিমছড়ি টহল ফাঁড়ির কর্মকর্তা ফখর উদ্দিন মজুমদার জানান, হিমছড়ি ঝর্ণার পুর্ব পাশে হিমছড়ি জাতীয় উদ্যানে সংরক্ষিত বাগানে এক দল কাঠ চোর কাঠ কাটছিল সংবাদ পেয়ে অভিযান চালায়। এসময় কাঠ চোরের দল ভিলিজারকে কুপিয়ে বন কর্মীদের উপর হামলা চালায়। এ সময় বন কর্মীরা অভিযান চালিয়ে হামলাকারী ৪জন কাঠ চোরকে আটক করে। কিছু মুল্যবান গাছ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব জানান, আটককৃত কাঠ চোর ৪ জনের বিরুদ্ধে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। হিমছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বাগান রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।