মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

হিমছড়িতে হতদরিদ্রের মাঝে ১৬ এপিবিএনের খাবার সামগ্রী বিতরণ

শেয়ার করুন

ইমাম খাইর,
কক্সবাজারের অন্যতম পর্যটন এলাকা রামুর দরিয়া নগরে ১৫০ হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, দুধ, তেল, পেঁয়াজ, চিনি, ইত্যাদি খাবার সামগ্রী বিতরণ করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে খাদ্য সামগ্রী বিতরণকালে ১৬ এপিবিএনের কমান্ডার (এসপি) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনার এই দুর্যোগে যখন অভাব-অনটন ঘিরে ধরেছে, ঠিক এই সময়ে হাতে খাবার সামগ্রী পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে হতদরিদ্র মানুষগুলো।
দুর্দিনে খাদ্য সামগ্রী পেয়ে স্থানীয় সত্তরোর্ধ্ব বয়স্ক সালেহ আহমদ জানান, করোনা ভাইরাসের আতঙ্কের কারণে তার পরিবারের কোনো সদস্য কর্মে বের হতে পারছে না। নিজেও খুব আতঙ্কের মধ্যে আছেন। তাদের পরিবারের কঠিন সময়ে এ পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে যায় নি। একমাত্র খোঁজ নিয়েছে ১৬ এপিবিএন।

দরিয়া নগর এলাকায় ১৬ এপিবিএন যাত্রার মাসখানেকের মধ্যেই এই মানবিক কর্মতৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন