৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর ও হামলার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন

received_1862571650628950
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ও অন্যান্য জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মঠ মন্দিরে হামলা,ভাংচুর ও লুঠপাটের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ ও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বরের সামনে ৫ নভেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় এত বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্তিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট লোহাগাড়া শাখার সভাপতি হরিশংকর গুপ্ত, সাধারণ সম্পাদক মাষ্টার সুমন মজুমদার হিরু,সহ-সাধারণ সম্পাদক রাজু ধর রাজ, সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগ নেতা খোকন চন্দ্র দাশ, অর্থ সম্পাদক রুপন দাশ, যুগ্ন সম্পাদক রাজিব রুদ্র, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার অসীম কুমার দাশ, সাধারণ সম্পাদক পলাশ দাশ, সুজন দাশ, টুন্টু সিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ও অন্যান্য জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মঠ মন্দির ভাংচুর ও হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।