মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

হাসি মুখ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া উপজেলার অন্যতম রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সোনার পাড়া এলাকার বিস্তৃত সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান চালানো হয়। জানা যায় দীর্ঘদিনের বৃষ্টির ফলে পুরো সমুদ্র সৈকতে বিভিন্ন ধরণের বর্জ্য জমা হয়ে যায়। অনন্য এই উদ্যোগ নিয়ে তরুণদের সাথে নিয়ে হাসি মুখ ফাউন্ডেশনের উপদেষ্টা বৃন্দরা সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ্ সাকিব, ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন, বিবিসি এ্যাকশন মিডিয়া কর্মী মো: ইমরান সোহেল, ব্যাংকার জিয়াউল হক জিয়া, এডভোকেট মাসুম রেজা এবং সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ও অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বলেন, “আমরা সব সময় ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়ে থাকি। আমাদের সদস্যরা সব সময় সমাজকল্যাণ ও জনকল্যাণ মূলক কাজে লিপ্ত থাকেন”। সমাজ তথা দেশের উন্নয়নমূলক কাজ যেন এভাবে চালিয়ে যেতে পারেন তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন