৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

হাসিঘর ফাউন্ডেশন এর ১ম বর্ষপূর্তি উদযাপন ২০২২ সম্পন্ন

অসহায়ের মুখে হাসি ফুটাবো স্লোগান কে সামনে রেখে এগিয়ে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান আজ ৮ জুলাই রোজ শুক্রবার মরিচ্যা জি এম এস কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়।এসময় হাসিঘর ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবীগন উপস্থিত ছিলেন। এক স্বেচ্ছাসেবীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্টান। এরপর একে একে হাসিঘর ফাউন্ডেশনে যুক্ত হওয়া নতুন ২৫ জন স্বেচ্ছাসেবীদের ফুল দিয়ে বরণ এবং হাসিঘর ফাউন্ডেশন এর নির্বাচিত ৫ জন সেরা স্বেচ্ছাসেবীকে “হাসিঘর ফাউন্ডেশন সেরা স্বেচ্ছাসেবী এওয়ার্ড ২০২২” প্রদান করা হয়। প্রতিষ্টালগ্ন থেকে হাসিঘর ফাউন্ডেশন এর সাথে সামাজিক মানবিক কাজে বিশেষ অবদান রাখায় কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাকিল সিকদারের সৌজন্যে উখিয়া শাখার সহ-সাধারন সম্পাদক পি এম মোবারক,মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা পারভীন,সহ-সভাপতি সামির ,এবং কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক শাফিন আহমেদ কে হাসিঘর ফাউন্ডেশন সেরা স্বেচ্ছাসেবী এওয়ার্ড ২০২২” প্রদান করা হয়। এবং উক্ত অনুষ্টানে উদ্ভোদনী বক্তব্য রাখেন উখিয়া শাখার সহ-সাধারন সম্পাদক পি এম মোবারক,এবং আরো বক্তব্য রাখেন উখিয়া শাখার মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা পারভীন।এবং নতুন যুক্ত হওয়া ভলান্টিয়ারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজিনা সিকদার নৈশী এবং নতুন যুক্ত হওয়া ভলান্টিয়ারদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার।

এসময় মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন,একমাত্র সুন্দর মনের মানুষরাই সংগঠিত পারে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমার স্বপ্ন। আমি চাই সমাজকে নতুন কিছু উপহার দিতে। আমাদের দেশে স্বেচ্ছাসেবী সংগঠন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের তরুণরা স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসছে। তরুণরাই পারে সমাজকে বদলে দিতে। যখন মানুষের জন্য কিছু করতে পারি তখন তৃপ্তি পাই। আমাদের সবারই উচিত সামজিক উন্নয়নে অবদান রাখা,দেশ ও জাতির স্বার্থে কাজ করা। এরপর প্রতিষ্টা বার্ষিকীর কেক কর্তন ও প্রীতিভোজের মাধ্যমে হাসিঘর ফাউন্ডেশন এর ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।