১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়ায় মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হলো হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনটির উদ্দেশ্য “অসহায়ের মুখে হাসি ফুটাবো” স্লোগানকে সামনে রেখে নতুন নেতৃত্বের অভিষেক অনুষ্ঠানটি আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের সময় সংগঠনের প্রতিশ্রুতি ও লক্ষ্য সম্পর্কে বক্তব্য রাখেন তিনি। সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, “এটি শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং সমাজের প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করার একটি সুযোগ। আমি বিশ্বাস করি, আপনাদের এই নবীন নেতৃত্ব আমাদের সংগঠনের মূল লক্ষ্য আরো শক্তভাবে বাস্তবায়ন করবে।”

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে পি এম মোবারক এবং সাধারণ সম্পাদক হিসেবে নোমান মোহাম্মদ তারেককে নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটি হলো:

সভাপতি: পি এম মোবারক
সহ সভাপতি : ফারুক আল ফারাবী
সহ-সভাপতি: শহিদুল ইসলাম সাগর
সহ-সভাপতি: শাহরিয়ার হোসেন সামির
সাধারণ সম্পাদক: নোমান মোহাম্মদ তারেক
সহ- সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম বাবু
সহ- সাধারণ সম্পাদক: আল জাবের আকিব
সহ- সাধারণ সম্পাদক: ইয়াচিন আরাফাত
সাংগঠনিক সম্পাদক:ইমতিয়াজ ইরফাত সামি
সহ-সাংগঠনিক সম্পাদক:সায়েদুল আমিনন
দপ্তর সম্পাদক: ওমর ফারুক
অর্থ সম্পাদক: মেহেদি হাসান
সহ অর্থ সম্পাদক: শাহরিয়ার তানভীর রিফাত
প্রচার ও প্রকাশনা সম্পাদক: সায়েদ মোবারক
ক্রীড়া সম্পাদক: আবুল কাশেম শাকিব
সহ-ক্রীড়া সম্পাদক: রায়হান আশরাফ মাজেদ
ত্রাণ ও দুর্যোগ সম্পাদক: তারেকুল ইসলাম (বাপ্পি)
উন্নয়ন সম্পাদক: মোহাম্মদ সোহেল
সহ উন্নয়ন সম্পাদক: উবায়েদ উল্লাহ শুভ
শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক: তাসনীম জাহান চৌধুরী।
ধর্ম বিষয়ক সম্পাদক: রহিম উল্লাহ বাবু
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক:সায়মা মালেক
সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: হালিমা আক্তার।
সাংস্কৃতিক সম্পাদক: সায়েদ উর রহমান সাকিব
গ্রন্থাগার বিষয়ক সম্পাদক: সৈয়দা আফিয়া আলম নিহা
সহ গ্রন্থাগার বিষয়ক সম্পাদক: মুনিরুল হক রাফি
সমাজ সেবা সম্পাদক:হুমায়রা বেগম
কার্যকরী সদস্য:আলী হাসান মুহাম্মদ মিজান
কার্যকরী সদস্য: তাওসিফ
কার্যকরী সদস্য: সোহেল আহমেদ হুবাইব

উল্লেখ্য হাসিঘর ফাউন্ডেশন হলো শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন।যেখানে নেতৃত্ব স্থান থেকে শুরু করে সকল সদস্য স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বর্তমান শিক্ষার্থী।এবং সংগঠনে যুক্ত থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যমেই হাসিঘর ফাউন্ডেশন এর সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২০২১ সাল থেকে সংগঠনটি উখিয়ায় মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।