৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হারানো বন ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে- প্রধান বন সংরক্ষক

 

বিশেষ প্রতিবেদক:

বন অধিদপ্তর প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, নানা কারণে কক্সবাজারের বন উজাড় হয়েছে।  এ বন ও বন্যপ্রানীকে ফিরিয়ে আনতে বন বিভাগ ও  সহ ব্যবস্থাপনা কমিটিকে সাথে নিয়ে হারানো বন ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাণ প্রকৃতি রক্ষায় বনায়ন । ঠিক তেমনি সুফলের মাধ্যমে এখন স্থানীয়রা সুবিধা পাচ্ছে বিভিন্নভাবে। বনবিভাগে সবসময় দেশের কথা চিন্তা করে কাজ করে । এখন দেশের জন্য গাছের বা সবুজায়নের দরকার। তাই আমাদের প্রত্যেকের দরকার এই বাগান রক্ষা করে সুন্দর একটি দেশ বির্নিমাণে সহায়তা করা।
বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফে সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটি, সিপিজি ও ইআরটির প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
টেকনাফ রেঞ্জ অফিস সংলগ্ন ঈদগাহ মাঠে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও কোডেকের উপ নির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত।

 

মত বিনিময় সভার আগে প্রধান অতিথিকে উষ্ণ অভ্যর্থনা দেন টেকনাফ,  হোয়াইক্যং ও শীলখালী সহ ব্যাবস্থাপনা কমিটি সহ বন সংরক্ষণের বিভিন্ন দল। সেই সাথে টেকনাফ সহ ব্যবস্থাপনা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল বশর, কোডেকের শীতল কুমার নাথ, নারায়ণ চন্দ্র প্রমুখ।
এছাড়া প্রধান বন সংরক্ষক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে রাজারকুল রেঞ্জের, রাজারকুল বিটে ২০২২-২৩ অর্থসনে ১০০.০ হেক্টর বাগান সৃজনের নিমিত ১০০ প্রজাতির বৃক্ষ সৃজনের উদ্দেশ্য উত্তোলিত নার্সারি, আপাররেজু বিটে ২০২০-২১ সনে সৃজিত ৩০.০ হেক্টর  FGS (Fast Growing Species) বাগান, একই বিটে ২০১৯-২০ অর্থ বছরে ৩০.০ হেক্টর Enrichment বাগান, উখিয়া রেঞ্জে টাইংখালী বিটে ২০২০-২১ সনে সৃজিত ২২০.০ হেক্টর FGS (Fast Growing Species) বাগান পরিদর্শন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।