মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

হান্ডি, কড়াইসহ চার রেস্তুঁরাকে ২৪ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে কক্সবাজার শহরের লাবণী বীচ এলাকার হান্ডি স্তেুঁরাকে ১০ হাজার ও সুগন্ধা পয়েন্টের কড়াই রেস্তুঁরাকে ৮ হাজার জরিমানা করা হয়েছে।
একইভাবে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের অভিযোগে কলাতলী মোড়ের নিউ বৈশাখী রেস্তুঁরাকে ১ হাজার এবং মেরিন ফুডস এন্ড বিরানী হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দন্ড দেওয়া এই চার রেস্তুঁরার কাছ থেকে নগদ ২৪ হাজার জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম ও নোংরা পরিবেশে খাবার তৈরীর অভিযোগ ছিল এসব রেস্তুঁরার বিরুদ্ধে।
অবশেষে একজন ভোক্তার লিখিত অভিযোগের ভিক্তিতে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জেলা সেনিটারী ইন্সপেক্টর তরুণ বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন